ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

মানুষের মতো কল্পনা করতে পারে ইঁদুর!

uploader3 | আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ - ০৩:০৮:২৫ পিএম

তথ্যপ্রযুক্তি ডেস্ক :  অবাক করা তথ্য দিয়েছেন বিজ্ঞানীরা। তাদের দাবি, মানুষের মতোই কল্পনা করতে পারে ইঁদুরেরাও। ভার্চুয়াল বাস্তব পরিবেশ তৈরি করে তাদের উপরে গবেষণা চালিয়ে দেখা যায়, অন্য সময়ের স্মৃতি, অভিজ্ঞতার কথা তারা মনে করতে পারছে। ভাবনা-চিন্তাও করতে পারছে।

ভার্জিনিয়ার হওয়ার্ড হিউস মেডিক্যাল ইনস্টিটিউটের জেনেলিয়া রিসার্চ ক্যাম্পাসের এক দল গবেষক এই পরীক্ষা করেন। ভার্চুয়াল বাস্তবতায় মস্তিষ্কের ক্রিয়াকলাপ মাপতে এক বিশেষ ধরনের যন্ত্র (ব্রেন মেশিন ইন্টারফেস) তৈরি করেছিলেন তারা। এর পর গবেষণাগারে ইঁদুরের ওপরে সেটি প্রয়োগ করা হয়। গবেষণায় দেখা যায় ইঁদুরেরাও মানুষের মত ভাবনা-চিন্তা করতে পারছে। যে পরিস্থিতি বা বাস্তবে তারা ওই মুহূর্তে নেই, তার কথাও ইঁদুরেরা ভাবতে পারছে। শুধু তাই নয়, গবেষণায় দেখা গিয়েছে ভার্চুয়াল বাস্তবে ভাবনা-চিন্তা করে ইঁদুরেরা কোনও বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে ফেলতেও সক্ষম।

গবেষকেরা দেখেছেন, নতুন পরিবেশ ও ঘটনায় মানুষের মতো ইঁদুরের মস্তিষ্কেও উদ্দীপনা তৈরি হয়। ইঁদুরের মস্তিষ্কের হিপোক্যাম্পাস অংশ (যেখানে আমাদের স্থান, কাল সংক্রান্ত স্মৃতি ও তথ্য জমা থাকে) সক্রিয় হয়ে ওঠে। ফলে তারা পূর্ব অভিজ্ঞতা, স্মৃতি ও তথ্য থেকে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারে।

কিউটিভি/অনিমা/১৯ নভেম্বর ২০২৩,/বিকাল ৩:০৮

▎সর্বশেষ

ad