ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

মিস ইউনিভার্সের মুকুট জিতলেন নিকারাগুয়ার শেনিস পালাসিওস

uploader3 | আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ - ১২:৩৫:৫১ পিএম

বিনোদন ডেস্ক : মিস ইউনিভার্স ২০২৩-এর মুকুট মাথায় উঠেছে নিকারাগুয়ার শেনিস পালাসিওসের। মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের সান সালভাদরের জোসে অ্যাডলফো পিনেদা এরিনায় অনুষ্ঠিত হয়েছে এই ইভেন্ট। 

স্থানীয় সময় শনিবার প্রতিযোগিতার জাঁকালো ফাইনালে পালাসিওকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রথম নিকারাগুয়ান নারী হিসেবে এই তরুণী মিস ইউনিভার্স জিতলেন। তার মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন গত বছরের মিস ইউনিভার্স যুক্তরাষ্ট্রের আর’বনি গ্যাব্রিয়েল।

প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়েছেন অস্ট্রেলিয়ার মোরায়া উইলসন। আর প্রথম রানার আপ হন থাইল্যান্ডের অ্যান্তোনিয়া পোরসিল্ড। এবার ৭২তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ৮৪টি দেশ এবং অঞ্চলের প্রতিযোগীরা প্রতিদ্বন্দ্বিতা করেন।

কিউটিভি/অনিমা/১৯ নভেম্বর ২০২৩,/দুপুর ১২:৩৫

▎সর্বশেষ

ad