ফাইনালে ওঠার লক্ষ্যে টস জিতে ব্যাটিংয়ে ভারত

Ayesha Siddika | আপডেট: ১৫ নভেম্বর ২০২৩ - ০৪:৩০:১২ পিএম

স্পোর্টস ডেস্ক : চলতি বিশ্বকাপে প্রথম পর্বে ৯ ম্যাচ খেলে একটিতেও হারেনি স্বাগতিক ভারত। আর প্রতিপক্ষ নিউজিল্যান্ড হেরেছে ৪ ম্যাচে। তবে ম্যাচের আগে আলোচনায় এসেছে ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ বদলানোর বিষয় নিয়ে। ব্রিটিশ সংবাদমাধ্যমে ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে পিচ বদলে ফেলেছে ভারতের কিউরেটররা। প্রতিবেদনটিতে এটাও বলা হয়েছে, ভারত যদি ফাইনালে ওঠে তাহলেও পরিবর্তন করা হবে পিচ।

তবে আপাতত মাঠেই নজর থাকবে দুই দলের। এখন পর্যন্ত দুদল সর্বমোট ১১৭টি ওয়ানডে ম্যাচ খেলেছে। এর মধ্যে ভারতের জয় রয়েছে ৫৯ ও নিউজিল্যান্ডের ৫০টি। আর সাত ম্যাচে কোনো ফল আসেনি। বাকি ১টি ম্যাচ হয়েছে টাই। এই হিসাবেও সেমির ম্যাচে এগিয়ে থাকবে ভারত।

ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।

নিউজিল্যান্ড একাদশ
ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস, টম ল্যাথাম (উইকেটরক্ষক), মিচেল স্যান্টনার, টিম সাউদি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

 

 

কিউটিভি/আয়শা/১৫ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:২৮

▎সর্বশেষ

ad