ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

এবার আসছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল

superadmin | আপডেট: ১১ নভেম্বর ২০২৩ - ০৯:৫৩:৪১ পিএম

ডেস্কনিউজঃ শ্রম খাতের উন্নয়ন অগ্রগতি দেখতে আগামীকাল রবিবার (১২ নভেম্বর) ঢাকা আসছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল। পাঁচ দিনের সফরসূচি রয়েছে প্রতিনিধি দলটির। ১৫ নভেম্বর সরকারের সংশ্লিষ্ট তিনজন সচিবের সঙ্গে বৈঠক হবে তাদের।

বৈঠকে শ্রম আইন সংশোধনের পরের পরিস্থিতি, শিশুশ্রম বিলোপ ও শ্রমিকবিরোধী সব ধরনের সহিংসতা নিরসনসহ নানা বিষয়ে আলোচনা হওয়ার কথা। ইইউ প্রতিনিধিদলটি এমন এক সময়ে শ্রম খাতের পরিস্থিতি দেখতে আসছে যখন চলছে ন্যূনতম মজুরির দাবিতে পোশাকশিল্পের শ্রমিকেদের আন্দোলন।

বাংলাদেশের শ্রম অধিকার সুরক্ষা এবং কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করতে আইনি ও প্রশাসনিক সংস্কারের ধারাবাহিকতায় ২০২১ সালে শ্রম খাতের উন্নয়নে এনআইপি গৃহীত হয়। তা বাস্তবায়নের কাজ শুরু হয় ২০২১ সালে।

বিপুল/১১.১১.২০২৩/ রাত ৯.৪৮

▎সর্বশেষ

ad