ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

গাজায় দ্রুত যুদ্ধবিরতি চেয়ে যা বললেন সৌদি যুবরাজ

Ayesha Siddika | আপডেট: ১১ নভেম্বর ২০২৩ - ০৮:১৩:০১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : রিয়াদ সম্মেলনে গাজা সংকট নিয়ে কথা বলেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আরব লিগ ও ওআইসি নেতারা এই সম্মেলনে যোগ দিয়েছেন। সম্মেলনের ভাষণে সৌদি যুবরাজ দ্রুত গাজায় ইসরায়েলি অভিযানের অবসান ঘটিয়ে যুদ্ধবিরতির আহ্বান জানান। পাশাপাশি তিনি সব জিম্মি ও কারাবন্দীদের মুক্তি দেওয়ার দাবি করেন। 

সৌদি যুবরাজ বলেছেন, এটা সেই মানবিক বিপর্যয় যা আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতার প্রমাণ দেয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদও যা থামাতে ব্যর্থ হয়েছে। ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার আইন ভঙ্গ করে সহিংসতার মাত্রা বাড়িয়ে চলেছে এবং প্রমাণ করেছে বিশ্ব চলছে দ্বৈত নীতিতে। এসময় শান্তি প্রক্রিয়ায় ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিও তোলেন সৌদি যুবরাজ। আর সেই ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হবে পূর্ব জেরুজালেম। 

সূত্র: আল জাজিরা

 

 

কিউটিভি/আয়শা/১১ নভেম্বর ২০২৩,/রাত ৮:১২

▎সর্বশেষ

ad