ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

শুভ দীপাবলি এবার দুইদিন!

Ayesha Siddika | আপডেট: ১১ নভেম্বর ২০২৩ - ০৭:২০:১৯ পিএম

লাইফ ষ্টাইল ডেস্ক : হিন্দুশাস্ত্র অনুযায়ী, আগামী ১২ নভেম্বর ( রোববার) দুপুর থেকে পরদিন ১৩ নভেম্বর ( সোমবার) দুপুর পর্যন্ত তিথি পড়েছে দীপাবলির। দীপাবলির দুই দিন তিথি পড়লেও সোমবারকে দীপাবলির জন্য সঠিক সময় মনে করছেন না পুরোহিতরা।

সোমবার দুপুরেই দীপাবলির তিথি শেষ হয়ে যাওয়ায় রোববারের সন্ধ্যাকে সঠিক সময় বলে মনে করছেন তারা। এ হিসাব মতে, তিথি অনুযায়ী দীপাবলি উৎসব দুই দিন হলেও হিন্দু ধর্মাবলম্বীরা আগামীকাল রোববারই পালন করবেন আলোর এ পবিত্র উৎসব।

সনাতন বা হিন্দুধর্মে দীপাবলিতে লক্ষ্মী ও গণেশ পূজার রীতি রয়েছে। শাস্ত্রমতে, এ দুই পূজার শুভ দিন রোববার (১২ নভেম্বর) সন্ধ্যা ৫টা ৪০ মিনিট থেকে ৭টা ৩৬ মিনিট পর্যন্ত। আর লক্ষ্মীপুজার মহানিশীথ কালের শুভ ক্ষণ রাত ১১টা ৩৯ মিনিট থেকে মধ্যরাত্রি ১২টা ৩১ মিনিট পর্যন্ত।
 
এ তিথিতে লক্ষ্মী ও গণেশ পূজা করলে ব্যক্তির জীবন অঢেল অর্থ আর সুখ-সমৃদ্ধিতে ভরে উঠে। আর দীপাবলির তিথিতে প্রজ্জ্বলিত প্রতিটি বাতি জীবনের অন্ধকার দূর করে জীবনকে করে তোলে ঝলমলে। অন্ধকারের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীকও মনে করা হয় দীপাবলির আলোকে।

দীপাবলির তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা ঘরে ঘরে প্রদীপ জ্বালানোর পাশাপাশি গণেশ ও দেবী লক্ষ্মীর পূজা করে। ছবি: সংগৃহীত 

ভারতীয় অবাঙালিরা দীপাবলির তিথিতে করে ধনতেরাস উৎসব। তবে বাঙালিরা লক্ষ্মী ও গণেশ পূজার শুভ সময় সন্ধ্যা পেরিয়ে যাওয়ার পর উদযাপন করেন কালী পূজাও। দীপাবলির দিন রোববার মধ্যরাতেই শুরু হবে শ্রী শ্রী শ্যামা পূজা বা কালী পূজা। অমাবস্যার এ তিথিতে সব হিন্দুই কালী পূজা করেন না। শুধুমাত্র বাঙালি, অসমীয়া ও ওড়িয়া হিন্দুরা এ তিথিতে কালী পূজা উদযাপন করেন। 

 

১২ নভেম্বর ( রোববার) মধ্যরাতে অনুষ্ঠিত হবে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব কালী পূজা। ছবি: সংগৃহীত

বাঙালি সংস্কৃতিতে কালীপূজার পাশাপাশি দীপাবলির উৎসব গুরুত্বপূর্ণ। আলোর উৎসব দীপাবলিকে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা দীপাবলি বললেও অবাঙালি হিন্দু ধর্মাবলম্বীরা একে দিওয়ালি বলে থাকে। ধর্মীয় এই উৎসবকে অনেকে দীপান্বিতা কালীপূজাও বলে থাকে।

কাশীনাথ রচিত শ্যামাসপর্যাবিধিগ্রন্থে এই পূজার সর্বপ্রথম উল্লেখ পাওয়া যায় ১৭৭৭ খ্রিষ্টাব্দে। অশুভ অকল্যাণের প্রতীক অন্ধকারকে দূর করে শুভ ও কল্যাণের প্রতিষ্ঠায় এই উৎসব হিন্দুধর্মাবলম্বীরা পালন করে চলেছে শত শত বছর ধরে।

 

 

কিউটিভি/আয়শা/১১ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:১৯

▎সর্বশেষ

ad