ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রডবোঝাই লরিতে আগুন

superadmin | আপডেট: ০১ নভেম্বর ২০২৩ - ০৬:৫৬:৩৮ পিএম

ডেস্কনিউজঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরিতে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে লরিটিতে আগুন ধরে যায়।

আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে সীতাকুণ্ডের পন্থিছিলা এলাকায় এ ঘটনা ঘটে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনার পরপরই চালক ঘটনাস্থল ত্যাগ করায় তার অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ওসি বলেন, ‘লরিটি বিএসআরএম কারখানা থেকে রডবোঝাই করে ঢাকার দিকে যাচ্ছিল। মহাসড়কে হঠাৎ মোটরসাইকেলে দুই যুবক এসে গাড়ির গতিরোধ করে।’

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাহাদাত হোসেন বলেন, ‘দুর্বৃত্তরা বোমা নিক্ষেপ করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।’

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ট্রাফিক-উত্তর) জয়নুল টিটো সাংবাদিকদের বলেন, ‘মহাসড়কে যানবাহন চলাচলের নিরাপত্তায় ৫-৭টি গাড়ি একসঙ্গে করে প্রয়োজনে পুলিশি নিরাপত্তা ও এসকর্ট দিয়ে চালানো হবে।’

দূরপাল্লার বাস ও আন্তঃজেলা যোগাযোগ ব্যবস্থা নির্বিঘ্ন রাখতে এবং যাত্রীদের নিরাপত্তার স্বার্থে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বিভিন্ন বাস কাউন্টার পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ডিজিএফআই, এনএসআই, বিআরটিএর কর্মকর্তারা, বাস মালিক-শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

বিপুল/০১.১১.২০২৩/ সন্ধ্যা ৬.৫০

▎সর্বশেষ

ad