ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

লালাবাজারে কফিল আহমদ চৌধুরীর অর্থ বিতরণ

Ayesha Siddika | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ - ০৯:৩৬:২৩ পিএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল স্মৃতি সংসদ সিলেট জেলা শাখার সভাপতি কফিল আহমদ চৌধুরীর ব্যাক্তিগত পক্ষ থেকে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে গতকাল শনিবার বিকেলে গরীব ও অসহায় লোকদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।

এ উপলক্ষে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহিদ হোসেনের সভাপতিত্বে ও সাবেক মেম্বার সিরাজ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কফিল আহমদ চৌধুরী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল স্মৃতি সংসদ সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক ইছবর আলী,আওয়ামী লীগ নেতা আব্দুল ছালাম,আব্দুল হক,আইয়ুব আলী, মাখন মিয়া,হাবিবুর রহমান,চেরাগ আলী, আনসার আলী প্রমুখ। অনুষ্ঠানে ১২০জন গরীব ও অসহায় লোকদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন প্রধান অতিথি।

 

কিউটিভি/আয়শা/২৯ অক্টোবর ২০২৩,/রাত ৯:২৮

▎সর্বশেষ

ad