ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

বুবলীকে ‘ঘৃণা’ করলেও বীরকে ভালোবাসেন অপু!

Ayesha Siddika | আপডেট: ২৫ অক্টোবর ২০২৩ - ০৯:১২:১৫ পিএম

বিনোদন ডেস্ক : সিনেমায় কাজ করতে এসে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় তারকা শাকিব খান ও অপু বিশ্বাস। এরপর তা বৈবাহিক সম্পর্কে রূপ নেয়। তাদের সন্তান আব্রাম খান জয়। ৯ বছরের সংসার জীবনে শাকিবের সঙ্গে দূরত্ব তৈরি ও বিচ্ছেদ ইস্যুতে অপু বরাবরই আঙুল তোলেন বুবলীর দিকে। সম্প্রতি বিষয়টি নতুন করে বুঝিয়ে দিলেন অপু। বিচ্ছেদের বিষয়ে সরাসরি কিছু না বললেও অপু বলেছেন, বুবলীকে তিনি ঘৃণা করেন। 

বেসরকারি টেলিভিশন নাগরিক টিভির ‘বলা না বলা’ নামের একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিক কামরুজ্জামানের প্রশ্নে এ কথা বলেন তিনি। বুবলী প্রসঙ্গে জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, আসলে ওনাকে আমি ঘৃণা করি। একবাক্যে এ কথাটি বললাম। ওনার নাম নিতে আমার ব্যক্তিত্বে বাধে। জানি এই ওয়ার্ডটা (শব্দটা) প্রচুর ভাইরাল হবে। এটা আমার জন্য ম্যাটার করে না। আমাকে নিয়ে তার কী মন্তব্য, জানার সময়ও নেই। একবাক্যে তাকে ঘৃণা করি। ইংলিশে “হেট” বললে আরও স্মার্ট হয়।

তবে বুবলীকে ঘৃণা করলেও তার ছেলে শেহজাদ খান বীরকে ভালোবাসেন বলে জানান অপু বিশ্বাস। কথা প্রসঙ্গে অপু জানান, বাবা হিসেবে শাকিব খান কিন্তু দারুণ। জয়ের মতো বীরের প্রতিও শাকিব সমানভাবেই আন্তরিক। দুই সন্তানকে একই স্কুলে পড়াচ্ছেন। 

অপু বিশ্বাস বলেন, জয়ের মতো যারা আছে, সবাই আমার সন্তানের মতো। জয় যেমন আমার সন্তান, বীরও আমার সন্তান। আমি তাকে অনেক পছন্দ করি। সে খুবই কিউট, মাশআল্লাহ! তাকে আমি মন থেকে অনেক দোয়া করি।

বাবা হিসেবে শাকিব খান ও তার দুই সন্তান প্রসঙ্গে অপু বলেন, আগেও বলেছি, শাকিবের পৃথিবী এখন একটাই। সেই পৃথিবীতে আছে তার দুই সন্তান জয় ও বীর। সেখানে এখন আর কেউ এন্ট্রি নিতে পারবে না। দুই সন্তানের কারণে শাকিবের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। সে আগের চেয়ে অনেক বেশি দায়িত্ববান হয়েছে। বাবা হিসেবে শাকিবের এই পরিবর্তন ও চিন্তাধারাকে আমি সব সময় সম্মান জানাই।

 

 

কিউটিভি/আয়শা/২৫ অক্টোবর ২০২৩,/রাত ৯:০৪

▎সর্বশেষ

ad