ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

রিয়ালের বড় জয়

uploader3 | আপডেট: ০১ অক্টোবর ২০২৩ - ১২:৩৯:৩৪ পিএম

স্পোর্টস ডেস্ক : জিরোনার মাঠ মন্তিলিভি স্টেডিয়ামে শনিবার (৩০ সেপ্টেম্বর) আতিথ্য নেয় রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে জোসেলু ও অঁরেলিয়ে চুয়ামিনির গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও এক গোল করে ব্যবধানটা বাড়িয়ে নেন প্রায় নিয়মিতই স্কোরশিটে নাম তোলা জুড বেলিংহ্যাম। 

এদিন ম্যাচের ১৭ মিনিটেই বেলিংহামের ক্রসের পর দূরের পোস্টে শট নিয়ে বল জালে জড়ান জোসেলু। এরপর লস ব্লাঙ্কোসরা দ্বিগুণ লিড পেতে দেরি করেনি। ২১ মিনিটেই ব্যবধান বাড়ায় টনি ক্রুসের কর্নারে পাওয়া বল লাফিয়ে উঠে হেডে জাল খুঁজে নেন চুয়ামিনি। ২-০ লিড নিয়ে নিরাপদে বিরতিতে যায় বার্নাব্যু শিবির।

ম্যাচের বয়স যখন ৭০ মিনিট পেরিয়ে, তখন প্রথমে জোসেলুর দ্রুতগতির শট ফিরিয়ে দেন জিরোনা গোলরক্ষক। ফিরতি বল পেয়ে জোসেলু বাড়ান বেলিংহ্যামের পায়ে। এই ইংলিশ মিডফিল্ডার ছয় গজ বক্সের ভেতর থেকে ভলিতে বল জালে পাঠান। এটি রিয়ালের হয়ে ৭ ম্যাচে অষ্টম গোল হয়ে গেল তার। শেষ দিকে এসে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়াল ডিফেন্ডার নাচো ফার্নান্দেস।

আট ম্যাচের সাতটিতে জিতে রিয়ালের পয়েন্ট এখন ২১। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে দুইয়ে। আর টানা ছয় জয়ের পর রিয়ালের কাছে হেরে যাওয়া জিরোনা ১৯ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে।

কিউটিভি/অনিমা/০১ অক্টোবর ২০২৩,/দুপুর ১২:৩৯

▎সর্বশেষ

ad