ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

ইউটিউবে মুক্তি পেয়েছে নিপা রোজের ‘বড্ড ভালোবাসি’

superadmin | আপডেট: ০১ অক্টোবর ২০২৩ - ১২:১২:০৮ পিএম

ডেস্কনিউজঃ গত বছর ২০২২ সালের পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পায় এস রোজ ফিল্ম প্রযোজিত জুয়েল ফারসি পরিচালিত ‘বড্ড ভালোবাসি’ সিনেমা। যদিও সিনেমাটি ভালো একটি শুভক্ষণে মুক্তি পেয়েছিলো তবে এই ছবিটি আলোর মুখ দেখেনি কেননা যখন সিনেমাটি মুক্তি পায় তখন মাত্র ৩/৪ টি সিনেমা হল পেয়েছিলো। তারমধ্যে একটি যমুনা ফিউচার পার্ক (ব্লকবাস্টার) ।

বাকীগুলো ঢাকার বাহিরে বিভিন্ন স্থানে মুক্তি পায়। তারপরে এই ছবির প্রযোজক বিভিন্ন গণমাধ্যমের কাছে কেঁদে কেঁদে বলেছিলেন যে আমি যেভাবেই হোক আমার এই ‘বড্ড ভালোবাসি’ ছবিটি ১০০ সিনেমা হলে চালাবো। কিন্তু সিনেমার পাড়ার কিছু মানুষের পলিটিক্সের শিকার হন বলে তিনি অভিযোগ করেন। তাইতো পরবর্তীতে কোন হলে মুক্তি দিতে পারেনি।

তারপর চ্যানেল আইতে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। এরপর সর্বশেষ ‘Sultana Rose Film’ ইউটিউব চ্যানেলে সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত করে দেন এই ছবির প্রযোজক নিজেই।

সুলতানা রোজ (নিপা) তিনি এ ছবিতে প্রযোজকের পাশাপাশি চিত্রনায়িকা হিসাবে অভিনয় করেন।

এই ছবিতে অভিনয় করেছেন চিত্রনায়ক অমিতাভ ভট্টাচার্য, (কলকাতা) শান্ত খান, (বাংলাদেশ) চিত্রনায়িকা সুলতানা রোজ নিপা, সুব্রত, নানা শাহ্, বিশ্বজিৎ চক্রবর্তীসহ আরো অনেকে।

নাহিদা/০১.১০.২০২৩/সকাল ১১.৫৫

▎সর্বশেষ

ad