ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

জাতীয় নির্বাচনের আগে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

uploader3 | আপডেট: ০১ অক্টোবর ২০২৩ - ১১:১২:১৫ এএম

আন্তর্জাতিক ডেস্ক : চলতি অক্টোবরের মাঝামাঝিতে নিউজিল্যান্ডে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। এর মাত্র দুই সপ্তাহ আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স। তার শরীরে সর্দি ও ফ্লুর লক্ষণ রয়েছে এবং পরে করোনা পরীক্ষা করা হলে তাতে তিনি পজিটিভ হন। এই পরিস্থিতিতে তিনি নিজেকে আইসোলেশনে রেখেছেন এবং সেখান থেকেই দায়িত্বপালন করছেন।

রবিবার (১ অক্টোবর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স করোনায় আক্রান্ত হয়েছেন বলে তার কার্যালয় জানিয়েছে। রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার থেকে হিপকিন্সের শরীরে সর্দি এবং ফ্লুর লক্ষণ রয়েছে। এই পরিস্থিতিতে আগামী পাঁচ দিন বা কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ না আসা পর্যন্ত তিনি আইসোলেশনে থাকবেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘তিনি জুমের মাধ্যমে যে কাজগুলো করতে পারেন তা চালিয়ে যাবেন।’

কিউটিভি/অনিমা/০১ অক্টোবর ২০২৩,/সকাল ১১:১২

▎সর্বশেষ

ad