ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

চট্টগ্রামে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু

Ayesha Siddika | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৩ - ০৯:৩০:৩১ পিএম

ডেস্কনিউজ : চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুসহ আরও দুইজনের মৃত্যু হয়েছে। তাছাড়া নতুন করে আরও ২২৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়। এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট মারা যান ৭১ জন এবং মোট ডেঙ্গু আক্রান্ত হন ৮ হাজার ৫০০ জন।  

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, চাঁদনী আক্তার নামে ১০ বছর বয়সী এক শিশু গত বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শিশুটি আগ্রাবাদ এলাকার বাসিন্দা। একইদিন চমেক হাসপাতালে ভর্তির পরপরই মারা গেছেন ৬৪ বছর বয়সী শামসুল হক নামের এক ব্যক্তি। তিনি চট্টগ্রামের মীরসরাই উপজেলার বাসিন্দা।

দুই রোগীর মৃত্যুর কারণ ‘ডেঙ্গু এক্সপান্ডেড শক সিনড্রোম’ বলে জানানো হয়। অন্যদিকে, নতুন আক্রান্তদের মধ্যে চমেক হাসপাতালে ৪০ জন, বিআইটিআইডি হাসপাতালে ১৭ জন, জেনারেল হাসপাতালে ১৬ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৩ জন ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন। তাছাড়া, ১৩৫ জন চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

 

কিউটিভি/আয়শা/২১ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৯:২৮

▎সর্বশেষ

ad