ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্ব শান্তি দিবস উপলক্ষে বিএমবিএফ’র উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা

Ayesha Siddika | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৩ - ০৭:৫৮:৩২ পিএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি বাংলাদেশ, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন, তার সুদুর নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আওয়ামীলীগ সরকার সব সময় শান্তির মাধ্যমে দেশ পরিচালনা করছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছেন, যাতে বাংলার মানুষ শান্তিতে বসবাস করতে পারে। তিনি আরো বলেন, বিশ্ব নেতাদের সাথে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের ব্যাপারেও আহ্বান জানাচ্ছেন। রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার জন্য বিশ্ব নেতাদের সাথে কথা বলছেন।

তিনি (২১ সেপ্টেম্বর) বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগ, জেলা ও মহানগরের উদ্যোগে বিশ্ব শান্তি দিবস উপলক্ষে র‌্যালী শেষে আয়োজিত আলোচনা সভা ও প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। জগন্নাথপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের বিভাগীয় সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জজ কোর্টের এডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট জেলার সভাপতি আশরাফুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব তারা মিয়া তালুকদার, সিলেট মহানগরের সভাপতি মীর্জা রেজওয়ান বেগ, সাধারণ সম্পাদক টিপু চৌধুরী, সাংবাদিক খালেদ মিয়া, ইঞ্জিনিয়ার সবুজ বিশ্বাস, আব্দুল ওয়াদুদ, শিরিন চৌধুরী, জাহানারা বেগম, আব্দুস সামাদ, তুহিন চৌধুরী, সাহেদ আক্তার, আফসানা চৌধুরী প্রমূখ।

 

কিউটিভি/আয়শা/২১ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৫০

▎সর্বশেষ

ad