ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

রিজভী’র মামলা প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ

superadmin | আপডেট: ৩১ আগস্ট ২০২৩ - ০২:৫৫:৩০ পিএম

কুড়িগ্রাম প্রতিনিধি : বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের বিরুদ্ধে করা মামলার গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে কুড়িগ্রাম জেলা বিএনপি’র নেতৃত্বে আজ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বেলা ১২টার দিকে শহরের দাদা মোড়ে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। কুড়িগ্রাম জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফার নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এছাড়া কুড়িগ্রাম জেলা বিএনপির একাংশ শহরের মুক্তার পাড়া জেলা বিএনপির কার্যালয় থেকে প্রতিবাদ কর্মসূচি পালন করে।

দুটি বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে কুড়িগ্রামের কৃতি সন্তান রিজভী আহমেদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচির ঘোষণা করা হবে।

উল্লেখ্য গতকাল (৩০ আগস্ট) রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গোপালগঞ্জে দায়ের করা মানহানির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মামলার বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ২৩ ডিসেম্বর সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে কটূক্তি করেন।

কিউএনবি/নাহিদা। ৩১.০৮.২০২৩/দুপুর ২.৪৬

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad