ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন’র ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

Ayesha Siddika | আপডেট: ২৯ আগস্ট ২০২৩ - ০৮:৩৪:১৩ পিএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন এর উদ্যোগে জালালাবাদ লিভার ট্রাস্ট এর সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) সিলেট সিটি কর্পোরেশন ১০ নম্বর ওয়ার্ডের মজুমদার পাড়া এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রধান করেন সিলেটের কৃতি সন্তান, মানবিক চিকিৎসক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেশনাল হেপাটোলজি ডিভিশন প্রধান, জালালাবাদ লিভার ট্রাস্ট এর চেয়ারম্যান, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপফাউন্ডেশন এর চেয়ারম্যান, চিকিৎসা বিজ্ঞানী অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল সহ ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের ১৫ জন স্বনামধন্য চিকিৎসক প্রায় ৩০০ জন রোগীকে চিকিৎসা প্রদান করেন।

সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন এর সভাপতিত্বে ও সিলেট চট্টগ্রাম ফেন্ডশীপ ফাউন্ডেশনের মো. শহিদুল ইসলাম ও উৎফল বড়ুয়ার যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ডের কাউন্সিলর রুহেনা খানম মুক্তা, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উপদেষ্টা হাজী মোহাম্মদ রফিকুল আলম, আছমা বেগম, আবদুল হান্নান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক আব্দুল আলিম (আলম), সালমা বেগম (সুমি) হাজেরা বেগম, দিলু বড়ুয়া প্রমুখ।

 

 

কিউটিভি/আয়শা/২৯ অগাস্ট ২০২৩,/রাত ৮:৩০

▎সর্বশেষ

ad