ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

রাঙামাটির ৮১ হাজার ১৯৪ শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়াবে স্বাস্থ্য বিভাগ

uploader3 | আপডেট: ১২ জুন ২০২৩ - ০৪:২৮:০৯ পিএম
আলমগীর মানিক,রাঙামাটি : পাহাড়ের শিশুদের দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোসহ সার্বিকভাবে শিশু মৃত্যুর ঝুঁকি কমাতে প্রতিবছর্রে ন্যায় চলতি মাসের ১৮ই জুন পার্বত্য জেলা রাঙামাটিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর আয়োজন করতে যাচ্ছে রাঙামাটির স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষ। এই ক্যাম্পেইনের আওতায় এবার রাঙামাটি জেলায় সর্বমোট ৮১ হাজার ১৯৪ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর আওতায় আনবে স্বাস্থ্য বিভাগ।

সোমবার রাঙামাটিস্থ সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে রাঙামাটিতে কর্মরত সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক ওরিয়েন্টেশন সভায় সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা জানান, এবারে ১৮ জুনের ক্যাম্পেইনে রাঙামাটিতে ১ হাজার ৩১৫টি কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ৩৫৫ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ বয়সী ৭১ হাজার ৮৩৯ জন শিশুকে লাল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে।

রাঙামাটি সিভিল সার্জন অফিসের আয়োজনে এবং জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে সোমবার বেলা ১২ টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্টিত এই ওরিয়েন্টেশন সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডা: মো:  আবু ফয়সল, দৈনিক গিরিদর্পণ সস্পাদক একেএম মকছুদ আহমদ, প্রেসক্লাবের সভাপতি মো: সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারন সম্পাদক মো : আনোয়ার আল হক প্রমুখ।

 

কিউটিভি/অনিমা/১২ জুন ২০২৩,/বিকাল ৪:২৬

▎সর্বশেষ

ad