ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

কাঁচা আমের ঝাল আচার তৈরির রেসিপি

Ayesha Siddika | আপডেট: ২৪ মে ২০২৩ - ০৭:২৭:২৯ পিএম

লাইফস্টাইল ডেস্ক : চলুন জেনে নেয়া যাক কাঁচা আমের ঝাল আচার তৈরির রেসিপি–

তৈরি করতে যা লাগবে

আম: ১ কেজি

সিরকা: ১ কাপ
সরিষার তেল: দেড় কাপ
সরিষা বাটা: ১ টেবিল চামচ
হলুদ গুঁড়া: ১ চা-চামচ
মরিচ বাটা: ১ টেবিল চামচ
আদা কুচি: ১ টেবিল চামচ
পাঁচফোড়ন গুঁড়া: ১ টেবিল চামচ
আস্ত পাঁচফোড়ন: আধা চা-চামচ
লবণ: ১ টেবিল চামচ
চিনি: ১ টেবিল চামচ
রসুন কোয়া: ১৫-১৬টি
কাঁচা মরিচ: ১০টি
রসুন বাটা: ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

আম খোসাসহ ছোট ছোট টুকরা করে কেটে ১ টেবিল চামচ লবণ মাখিয়ে নিন। এরপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। অল্প হলুদ ও লবণ মাখিয়ে এক দিন রোদে দিতে হবে।

কড়াইয়ে তেল গরম হলে আস্ত পাঁচফোড়ন ছাড়তে হবে। এরপর তাতে রসুন বাটা ও আদা কুচি দিয়ে ১ মিনিট নাড়তে হবে। মরিচ, হলুদ, লবণ ও সামান্য সিরকা দিয়ে ভালো করে কষিয়ে আম দিয়ে নাড়তে হবে। আম আধা সেদ্ধ হলে বাকি সিরকা, চিনি, সরিষা বাটা, কাঁচা মরিচ, রসুন কোয়া দিয়ে আরও ১৫ মিনিট অল্প আঁচে নাড়তে হবে। ভাজা পাঁচফোড়ন গুঁড়া দিয়ে ২ মিনিট নেড়ে আচার চুলা থেকে নামাতে হবে। আচার ঠান্ডা হলে কাচের বয়ামে রেখে সংরক্ষণ করুন।

 

 

কিউটিভি/আয়শা/২৪ মে ২০২৩,/সন্ধ্যা ৭:২৫

▎সর্বশেষ

ad