ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

১০ এপ্রিল বেতন, ২৫ রোজার আগে বোনাস

Ayesha Siddika | আপডেট: ০৫ এপ্রিল ২০২৩ - ১০:৩৩:৩৭ পিএম

ডেস্ক নিউজ : গার্মেন্টস শ্রমিকদের বেতন আগামী ১০ এপ্রিল আর বোনাস ঈদের আগে দেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। বুধবার (৫ এপ্রিল) রাজধানীর শান্তিনগরে শ্রম অধিদপ্তর, শ্রমিক ও মালিকপক্ষের গঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের বৈঠকে এ আহ্বান জানান প্রতিমন্ত্রী। বৈঠক সূত্র জানায়, চলতি মাসের ১০ তারিখের মধ্যে মার্চ মাসের বেতন, ১৭ এপ্রিল বা ২৫ রোজার মধ্যে ঈদ বোনাস এবং ঈদের ছুটির সময় এপ্রিল মাসের অর্ধেক বেতন পরিশোধের দাবি জানান শ্রমিকরা। পাশাপাশি প্রতি ঈদে কিছু কারখানা বেতন-বোনাস না দিয়ে শ্রমিকদের পথে ঠেলে দেয়। এমন কারখানাকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় তারা। বেতন-ভাতা পরিশোধে তারিখ নির্ধারণ না করলে এবং কোথাও কোনো সমস্যা হলে তার দায় মালিকের, বলেন শ্রমিক নেতারা।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকরা যাতে ভালোভাবে ঈদ উল ফিতর উদযাপন করতে পারে সেজন্য মালিকগণ ঈদের আগেই বোনাস দেবেন, নিয়ম অনুযায়ী এপ্রিল মাসের সাত কর্ম দিবসের বেতন পরিশোধ করবেন, তবে দু-একটি কারখানার মার্চ মাসের বেতন বকেয়া থাকে সেটা অবশ্যই ঈদের ছুটির আগেই পরিশোধ করবেন।

 

 

কিউটিভি/আয়শা/০৫ এপ্রিল ২০২৩,/রাত ১০:৩৩

▎সর্বশেষ

ad