ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

রাশিয়া উল্লেখযোগ্য হারে অস্ত্র উৎপাদন বাড়াচ্ছে

uploader3 | আপডেট: ০২ এপ্রিল ২০২৩ - ১১:৫৪:২৩ এএম

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া উল্লেখযোগ্য হারে অস্ত্র উৎপাদন বাড়াচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।

শনিবার মস্কোতে সেনা কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ ঘোষণা দেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী। খবর আনাদোলুর।
 
সের্গেই শোইগু বলেন, বিষয়টি তদারকির জন্য সামরিক কারখানাগুলো পরিদর্শন করছি।

তিনি আরও বলেন, আমাদের সর্বাধিনায়ক (প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের) তত্ত্বাবধানে ইউক্রেনে চলমান বিশেষ সামরিক অভিযান সফল করতে আমরা সব কিছু করতে রাজি আছি।

বৈঠকে ইউক্রেন যুদ্ধে নিযুক্ত সেনা কমান্ডারদের কাছ থেকে যুদ্ধক্ষেত্রের সর্বশেষ তথ্য শুনেন রুশ প্রতিরক্ষামন্ত্রী।
 
এ সময় তিনি ইউক্রেনে রুশ সেনাদের কাছে নিরবচ্ছিন্নভাবে অস্ত্র সরবরাহের কৌশল নিয়ে আলোচনা করেন।

কিউটিভি/অনিমা/০২ এপ্রিল ২০২৩,/সকাল ১১:৫৪

▎সর্বশেষ

ad