ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

যে কারণে ৮ বছরের প্রেম ভেঙেছে অভিনেত্রীর

uploader3 | আপডেট: ০২ এপ্রিল ২০২৩ - ১১:৩৭:৪৪ এএম

বিনোদন ডেস্ক : কপালে সিঁদুর, চন্দনের সাজ, মাথায় ওড়না আর খোঁপায় ফুল। ঠোঁটের কোনায় চিলতে হাসি। পরনে লাল টুকটুকে বেনারসি পরে অভিনেত্রী রিমঝিম মিত্রের ছবি। ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন ‘নতুন জীবন শুরু করেছেন’। 

যদিও কার সঙ্গে বিয়ে, কবে হলো বিয়ে, সে সব কিছু প্রকাশ করেননি অভিনেত্রী। তবে কি সত্যি বিয়ে করলেন অভিনেত্রী।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, সবাইকে এপ্রিল ফুল বানিয়েছেন তিনি। তবে তবে সত্যি বিয়ের সানাইটা বাজছে কবে? রিমঝিমের কথায়, ‘এখনই না, তবে তেমন কাউকে পেলে কে বলতে পারে, করতেও পারি।’ 

কিন্তু কেন এখন বিয়ে করতে চাইছেন না অভিনেত্রী?

রিমঝিমের কথায়, ‘আসলে ৭-৮ বছরের একটা সম্পর্ক ছিল। সেই সম্পর্কে ভেঙে যায়। তার পর থেকে সিঙ্গেল। একটা সম্পর্ক মানে তো সময়ের চেয়েও বেশি আবেগ জড়িয়ে।’

অভিনেত্রী জানান, তার প্রাক্তন প্রেমিকের স্থায়ী সম্পর্কে আপত্তি ছিল। সেই কারণে ভেঙে যায় এত বছরের সম্পর্ক। 

কিউটিভি/অনিমা/০২ এপ্রিল ২০২৩,/সকাল ১১:৩৭

▎সর্বশেষ

ad