ব্রেকিং নিউজ
ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির 

‘তৃতীয় কোনো শক্তি দেশটা শাসন করুক এটা বিএনপি চায়’

Ayesha Siddika | আপডেট: ০১ এপ্রিল ২০২৩ - ০৮:১৩:৩২ পিএম

ডেস্ক নিউজ : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বিএনপি অপচেষ্টার মাধ্যমে নির্বাচন বানচাল করতে চায়। তৃতীয় কোনো শক্তি দেশটা শাসন করুক এটা বিএনপি চায়। তাই এটা কখনও শেখ হাসিনা হতে দেবেন না। বিএনপি ক্ষমতায় আসবে না জেনে তৃতীয় কোনো শক্তিকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র করছে। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় তারা। ওই পথ বন্ধ।

তারেক জিয়াকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, তারেক জিয়া এতিমের টাকা চুরি, অর্থপাচার, ২১ আগস্ট গ্রেনেড হামলা ও আওয়ামী লীগ নেত্রী আইভী রহমান হত্যা মামলার আসামি।

তিনি বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতাকামী না হলে আমরা বাংলাদেশ পেতাম না। আইয়ুব খান ২৩ বছরের শাসনামলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিচ্ছিন্নতাবাদী বলে ১৩ বছর জেলে রাখেন। পাকিস্তান জন্মের পর থেকে বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- সংসদ সদস্য আয়েশা ফেরদাউস, বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য অধ্যাপক ওয়ালী উল্যা, উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ, পৌর মেয়র কেএম ওবায়েদ উল্যা, মাস্টার কেফায়েত উল্লাহ প্রমুখ।

 

 

কিউটিভি/আয়শা/০১ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:৫৪

▎সর্বশেষ

ad