ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ভ্রাম্যমাণ আদালতের সাথে থাকায় তিন সাংবাদিকদের উপর হামলা

Ayesha Siddika | আপডেট: ০১ এপ্রিল ২০২৩ - ০৭:৪৭:৪৭ পিএম
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রশাসনের বাজার মনিটরিং অভিযানকালে  আদালতের সাথে থাকায় সাংবাদিকদের উপর হামলা হয়েছে। শনিবার বেলা সাড়ে তিনটার পৌর শহরের সড়ক বাজারে সাতরং ফ্যাশনের মালিকের নেতৃত্বে  এ হামলার ঘটনা ঘটে। হামলার শিকার সাংবাদিকরা হলেন হান্নান খাদেম, রুবেল আহমেদ, জালাল হোসেন। হামলায় আহত রুবেল আহমেদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় রুবেল আহমেদ বাদী হয়ে ১০ জনকে আসামি করে থানায় মামলা দেয়ার প্রক্রিয়ায় রয়েছে। 

খবর পেয়ে  তাৎক্ষিনভাবে ঘটনাস্থলে এসে ৫জনকে আটক করে থানায় নিয়ে গেছে। লিখিত অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে,  সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংগ্যজাই মারমা বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেন।  এসময় সড়কে অবৈধভাবে মোটর সাইকেল পার্কিং করায় তিন মোটর সাইকেল মালিককে অর্থ জরিমানা করা হয়। এরমধ্যে সাতরং ফ্যাশনের মালিক সোহাগ মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করেন আদালত।  জরিমানা করায় সোহাগ মিয়া ক্ষুব্ধ হয়ে আদালতের সাথে অসৌজন্য মূলক আচরণ করেন।

অভিযানকালে পেশাগত কাজে  সাংবাদিক  হান্নান খাদেম, জালাল হোসেন মামুন অমিত হাসান ও হাসান মাহমুদ পারভেজ উপস্থিত ছিলেন।  পরে বিকাল সাড়ে তিনটার দিকে সাংবাদিক হান্নান খাদেম, মামুন ও রুবেল আহমেদ ফল কেনার জন্য বাজারে  গেলে সাংবাদিকদের দেখে সোহাগ মিয়া উত্তেজিত হয়ে বলেন ‘তোদের কারনে  আমার জরিমানা হয়েছে’ এ কথা বলেই সোহাগ মিয়া ও দোকানের কর্মচারীসহ  ৭/৮ জনযুবক সাংবাদিকদের উপর হামলা করে মারধর  শুরু করে। হামলায় রুবেল আহমেদ আহত হয়। হামলাকারীরা একটি ক্যামেরা ছিনিয়ে নেয়। ‌পরে বাজারের লোকজন এগিয়ে এসে সাংবাদিকদের রক্ষা করে।

কিউটিভি/আয়শা/০১ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:৩৫ 
▎সর্বশেষ

ad