ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেট শিল্পকলার বিশ্ব নাট্য দিবস উদ্যাপন

Ayesha Siddika | আপডেট: ২৭ মার্চ ২০২৩ - ০৮:০৬:৫৬ পিএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : আজ বিশ্ব নাট্য দিবস। বিশ্ব নাট্য দিবস ২০২৩ উদ্যাপন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি সিলেটের উদ্যোগে আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ ২৭ মার্চ দুপুর ২:৩০টায় নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

এরপর একাডেমির চিত্রশালায় আয়োজন করা হয় সংগীত, নৃত্য, আবৃত্তি ও অভিনয়ের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত। আবৃত্তিশিল্পী ফাইজা বাসিসা কোরেশীর নাট্য দিবসের বাণী পাঠের পর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।

এতে সংগীত, নৃত্য, আবৃত্তি ও একক অভিনয়ে অংশগ্রহণ করেন আনিকা বণিক্য বৃষ্টি, অহনা দাশ পূজা, প্রমি দেব, মনিষা রায় অমি ও দিপন তালুকদার আকাশ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমির প্রশিক্ষণার্থী ফাইজা বাসিসা কোরেশী।

 

 

কিউটিভি/আয়শা/২৭ মার্চ ২০২৩,/রাত ৮:০০

▎সর্বশেষ

ad