ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

এআইইউবি’র ২১তম সমাবর্তন রবিবার

Ayesha Siddika | আপডেট: ১৮ মার্চ ২০২৩ - ০৫:১১:২০ পিএম

ডেস্ক নিউজ : আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর ২১তম সমাবর্তন রবিবার (১৯ মার্চ) অনুষ্ঠিত হবে। এদিন বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে এই সমাবর্তন।রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদের সদয় সম্মতিক্রমে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এই সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। তিনি গ্র্যাজুয়েটদের মধ্যে ডিগ্রি/সনদ বিতরণ করবেন। 

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রাখবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখবেন থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (এআইটি) প্রেসিডেন্ট অধ্যাপক কাজুও ইায়ামামোতো। এছাড়া সমাবর্তন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখবেন এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আব্দুর রহমান ও ট্রাস্টি বোর্ডের সদস্য ড. কারমেন জেড লামাগনা। 

২১তম সমাবর্তনে বিভিন্ন অনুষদের মোট ৪ হাজার ৭২২ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হবে। এছাড়া বিভিন্ন বিষয়ে কৃতিত্ব ও শিক্ষায় সর্বোত্তম ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের স্বর্ণপদক, একাডেমিক অ্যাওয়ার্ড ও সনদপত্র প্রদান করা হবে। 

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির সদস্য, ডিন, ট্রেজারার, রেজিস্ট্রার, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিলের সদস্য, শিক্ষকবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইউজিসি প্রতিনিধিবৃন্দ, দেশি-বিদেশি অতিথি, ছাত্র-ছাত্রী ও অভিভাবকেরা সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এছাড়া বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

 

 

কিউটিভি/আয়শা/১৮ মার্চ ২০২৩,/বিকাল ৫:০৮

▎সর্বশেষ

ad