ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

এশিয়া কাপ আর্চারিতে দ্বিতীয় সোনা জিতল বাংলাদেশ

Ayesha Siddika | আপডেট: ২৯ অক্টোবর ২০২৬ - ০৪:০৩:৫১ পিএম

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ আর্চারিতে আরও একটি স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টের ফাইনালে কাজাখস্তানকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছেন আব্দুর রহমান আলিফ, সাগর ইসলাম ও মোহাম্মদ আব্দুল্লাহ আল রাফি। বৃহস্পতিবার ইরাকের সোলাইমানিয়াহতে অনুষ্ঠিত হয় ফাইনালটি।

এর আগে সেমিফাইনালে উজবেকিস্তানকে ৬-০ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। সরাসরি এলিমিনেশন রাউন্ডে খেলার সুযোগ পাওয়ায় শিরোপার লড়াইয়ে ওঠার পথে বাড়তি সুবিধাও পেয়েছিল দলটি। এই জয়ের ফলে চলতি এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের মোট পদকসংখ্যা দাঁড়িয়েছে ছয়ে। এখন পর্যন্ত দুটি করে সোনা, রুপা ও ব্রোঞ্জ জিতেছেন দেশের আর্চাররা।

এর আগে কম্পাউন্ড নারী দলগত বিভাগে কাজাখস্তানকে ২৩০-২২০ স্কোরে হারিয়ে বাংলাদেশের হয়ে প্রথম স্বর্ণপদক জেতেন বন্যা, শ্রীপর্ণা বিশ্বাস ও মনি। এ ছাড়া কম্পাউন্ড পুরুষ দলগত ও মিশ্র দলগত ইভেন্টে রুপা জিতেছে বাংলাদেশ। ব্যক্তিগত ইভেন্টেও সাফল্য পেয়েছেন বাংলাদেশের আর্চাররা। কম্পাউন্ড পুরুষ এককে নেওয়াজ আহমেদ রাকিব এবং নারী এককে কুলসুম আক্তার মনি ব্রোঞ্জপদক জিতেছেন। সব মিলিয়ে এবারের আসরে ধারাবাহিক সাফল্যে পদক তালিকায় নিজেদের অবস্থান আরও মজবুত করেছে বাংলাদেশ।

 

 

আয়শা/২৯ অক্টোবর ২০২৬,/বিকাল ৪:০০

▎সর্বশেষ

ad