ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

এক রাতে যত রেকর্ড গড়লেন হলান্ড

Ayesha Siddika | আপডেট: ১৫ মার্চ ২০২৩ - ০৪:৪৯:১৮ পিএম

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার (১৪ মার্চ) দিবাগত রাত ২টায় চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মুখোমুখি হয় ম্যানচেস্টার সিটি ও লাইপজিগ। ম্যাচটিতে ৭-০ গোলে জয় পায় আর্লিং হলান্ডের দল ম্যানসিটি। আর হলান্ড একাই করেন ৫ গোল। সেটিও ৫৭ মিনিটে। বাকি গোল দুটি করেন ইলকে গুন্দোগান ও কেভিন ডি ব্রুইন।

ম্যানসিটির স্ট্রাইকার হলান্ডের ৫ গোলে নতুন কয়েকটি রেকর্ড তৈরি হয়েছে। তবে রেকর্ডের রাতে ক্লাবটির কোচ পেপ গার্দিওলা হলান্ডকে পুরো সময় খেলতে দেননি। দিলে হয়তো আরও কয়েকটি গোল তিনি করতে পারতেন। তাতে হয়তো নিজেকে আরও ছাড়িয়ে যেতেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। 

তবে যতটুকু করেছেন, সেটি কম কীসে! এক মৌসুমে সর্বোচ্চ গোল স্কোরার হয়ে ৩৯টি গোল করলেন হলান্ড। আর চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে তৃতীয় খেলোয়াড় হিসেবে এক ম্যাচে ৫ গোল করার কীর্তি গড়েছেন তিনি। এ ছাড়া লিগে খুব দ্রুত ৩০ গোল পূর্ণ করার দিক থেকে এই তারকা সবার আগে। যেটি কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে হলান্ডের রেকর্ড।

এত কিছুর পরও হলান্ড আফসোস করেছেন পুরো সময় খেলতে না পেরে। যার উত্তরে কোচ গার্দিওলা বলেছেন, ‘এত অল্প বয়সেই যদি এত রেকর্ড গড়ে, তাহলে ওর জীবন বিরক্তিকর হয়ে যাবে। ভবিষ্যতের জন্যও তো কিছু লক্ষ্য রাখতে হবে।’

 

 

কিউটিভি/আয়শা/১৫ মার্চ ২০২৩,/বিকাল ৪:৪৫

▎সর্বশেষ

ad