ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

‘নীরা’ রূপে ধরা দিলেন মিম

uploader3 | আপডেট: ১৫ মার্চ ২০২৩ - ০৪:০৩:৩৫ পিএম

বিনোদন ডেস্ক : ঢালিউড সেনসেশন বিদ্যা সিনহা মিম নিজের ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। হিজাব পরা ওই ছবিগুলো বেশ কৌতুহলী করেছে অনুসারীদের। মিম জানান, ওটা আমি নয় নীরা। ‘নীরা’ চরিত্রটি সহজ-সরল একজন নারীর। 

গত বছর ‘পরাণ’ ছবি দিয়ে আলোচনার তুঙ্গে ছিলেন বিদ্যা সিনহা মিম। পরে বছর শেষে ‘দামাল’ ছবিতেও বাজিমাত করেন তিনি। চলতি বছর কলকাতার সুপারস্টার জিতের বিপরীতে ‘মানুষ’ ছবিতে অভিনয় শুরু করেন। 

মানুষ সেট থেকে ফিরেই মিম শুরু করেন ভারতীয় ওটিটি প্লাটফর্ম হইচইয়ের নতুন ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’ এর কাজ। সেটিও শেষ করেছেন তিনি। 

মিম জানান, এই সিরিজটিতে তার চরিত্রের নাম ‘নীরা’। এবারই প্রথম হইচয়ের সঙ্গে কাজ মিমের। মিম তার চরিত্রের ধারণা দিয়ে আরও বলেন, ‘নীরা’ চরিত্রটি সহজ-সরল একজন নারীর চরিত্র। কিন্তু সে তার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক জটিলতার মধ্য দিয়ে যায়। আমার মনে হয় দর্শকরা এই ‘নীরা’ চরিত্রকে খুব এন্টারটেইনিং ভাবে খুঁজে পাবেন।

সম্প্রতি মিম তার ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। হিজাব পরা ওই ছবিগুলো বেশ কৌতুহলী করেছে অনুসারীদের। মিম জানান, ওটা আমি নয় নীরা। মানে ‘মিশন হান্টডাউন’ এ এই নীরাকেই দেখতে পাবেন দর্শক। 

অ্যাকশন- থ্রিলারধর্মী এই সিরিজের দুটির গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন এফএস নাঈম। ‘মিশন হান্টডাউন’ সিরিজটি যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।

এতে নাঈমের চরিত্রের নাম মাহিদ। গল্পে দেখা যাবে মাহিদের ক্যারিয়ারের একটি কালো অধ্যায়ের সূচনা হয় যখন তার হেফাজতে থাকা এক জঙ্গি দুর্ঘটনাক্রমে নিহত হয়। ঘটনাক্রমে এর কিছু দিন পর সেই জঙ্গীকে নীরা নামে এক মহিলা তার নিখোঁজ স্বামী বলে দাবী করে মাহিদের কাছে। এরপর মাহিদ ও নীরা একসঙ্গে এর পিছনের আসল রহস্য খুঁজে বের করার একটি মিশন শুরু করে। তারা একটি দুর্ধষ জঙ্গি হামলার পরিকল্পনা জানতে পারে।

কিউটিভি/অনিমা/১৪ মার্চ ২০২৩,/বিকাল ৪:০৩

▎সর্বশেষ

ad