ব্রেকিং নিউজ
৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘জমির উদ্দিন সরকার শুধু রাজনীতিবিদ নন, ছিলেন একটি প্রতিষ্ঠান’ রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

uploader3 | আপডেট: ১৪ মার্চ ২০২৩ - ০২:৫৫:৪৩ পিএম

স্পোর্টস ডেস্ক : হোয়াইটওয়াশের লক্ষ্যে আজ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। টসে হেরে আগে ব্যাট করার আমন্ত্রণ পেয়েছে সাকিব আল হাসানের দল।

মঙ্গলবার মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল ৩টায়। টস জিতে তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক জস বাটলার। 

গত ম্যাচের মতো এবারও পরিবর্তন আছে বাংলাদেশ একাদশে। অভিষেক হয়েছে তানভীর ইসলামের। গত বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন বাঁহাতি এই স্পিনার। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে চ্যাম্পিয়ন করানোর পথে নিজের ঝুলিতে পুড়েছেন ১৭ উইকেট। দ্বিতীয় ম্যাচে বাইরে থাকলেও শেষ ম্যাচে আবার একাদশে ফিরেছেন শামীম পাটোয়ারী।

অন্যদিকে আগের ম্যাচের একাদশ নিয়েই নেমেছে ইংল্যান্ড।

কিউটিভি/অনিমা/১৪ মার্চ ২০২৩,/দুপুর ২:৫৫

▎সর্বশেষ

ad