ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

৮ বছর পর ফিরে ফের ২১ রনির

Ayesha Siddika | আপডেট: ০৯ মার্চ ২০২৩ - ০৬:১৫:০০ পিএম

স্পোর্টস ডেস্ক : ২০১৫ সালের ৭ জুলাই বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল রনি তালুকদারের। সেই ম্যাচে ৭ নম্বরে ব্যাটিং করে ২২ বলে ২১ রান করেছিলেন এই ডানহাতি ব্যাটার। প্রায় ৮ বছর পর ফের জাতীয় দলের জার্সিতে খেলতে নেমে এবারো ২১ রান করলেন তিনি।

চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের লক্ষ্য ১৫৭। ৮ বছর আগে ৭ নম্বরে নামলেও আজ রনি তালুকদার খেলেছেন ওপেনার হিসেবে। ১৪ বলে ৪টি চারের সাহায্যে করেছেন ২১ রান। স্ট্রাইক রেট ১৫০। রনির পর সাজঘরে ফিরে গেছেন আরেক ওপেনার লিটন দাসও। ১০ বলে ১২ রান করেছেন তিনি। প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ৭ ওভারে ২ উইকেটে ৭১ রান। নাজমুল হোসেন শান্ত ১২ বলে ২৭ ও তৌহিদ হৃদয় ৬ বলে ১০ রানে ব্যাট করছেন।

 

 

কিউটিভি/আয়শা/০৯ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:১৪

▎সর্বশেষ

ad