ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

গোপালগঞ্জে এলজিইডি’র আন্তর্জাতিক নারী দিবস পালন

Ayesha Siddika | আপডেট: ০৯ মার্চ ২০২৩ - ০৫:০৮:৩৮ পিএম

ডেস্ক নিউজ : “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্যে গোপালগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ এলজিইডি কার্যালয় থেকে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক ঘুরে শোভাযাত্রাটি গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় গোপালগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক, সিনিয়র প্রকৌশলী মোঃ হাবিবুর রহমানসহ আরো অনেকে বক্তব্য রাখেন। পরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের সংবর্ধনা প্রদান করা হয়। 

 

 

কিউটিভি/আয়শা/০৯ মার্চ ২০২৩,/বিকাল ৫:০৫

▎সর্বশেষ

ad