ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

‘খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বৃদ্ধিতে আগের দুই শর্ত বহাল থাকবে’

uploader3 | আপডেট: ০৯ মার্চ ২০২৩ - ০৩:১২:৫৯ পিএম

ডেস্ক নিউজ : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে পূর্বের দুই শর্ত বহাল থাকবে বলে মনে করছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়ার পরিবার বিদেশে যাওয়ার অনুমতি এবং দণ্ড স্থগিত চেয়েছেন, এই বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘জামিন দেওয়ার এখতিয়ার কিন্তু আদালতের, সরকারের না। প্রথমবার যখন এই আবেদন করা হয়েছিল প্রধানমন্ত্রীর মহানুভবতার কারণে সেই দরখাস্তের নিষ্পত্তি করে ফৌজদারি কর্যবিধির ৪০১(১) এর ক্ষমতাবলে খালেদা জিয়ার দণ্ডাদেশ স্থগিত করে শর্তযুক্তভাবে তাকে ৬ মাসের জন্য মুক্ত করা হয়েছিল। সেখানে দুটি শর্ত আছে; তিনি ঢাকায় থেকে চিকিৎসা নেবেন এবং তিনি বিদেশে যেতে পারবেন না।’

‘সর্বশেষ তার সাজা স্থগিতের মেয়াদ যখন বাড়ানো হয়েছে, এই শর্তগুলো ছিল। এখন যে আবেদন এসেছে, আপনারা কিছু দিনের মধ্যে জানতে পারবেন। আমি যেটা মনে করি, যে শর্ত আছে, সেই শর্তই থাকবে। এটাই আমার বিশ্বাস’-যোগ করেন আনিসুল হক।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ সপ্তম বারের মতো বাড়ানোর জন্য বুধবার সপ্তমবারের মতো আবেদন করেছে তার পরিবার। আবেদনে খালেদা জিয়ার মুক্তির শর্ত শিথিল করে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি চাওয়া হয়েছে। খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই আবেদন জমা দেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন কিনা প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আমার কাছে এটি ডেড ইস্যু’।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন। ওই বছরের ৩০ অক্টোবর এই মামলায় খালেদা জিয়ার আপিল খারিজ করে হাইকোর্ট বিভাগ সাজা বাড়িয়ে ১০ বছর করেন।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ২৯ অক্টোবর ঢাকার আরেকটি বিশেষ জজ আদালত খালেদা জিয়াকে দোষী সাব্যস্ত করেন। আদালত তাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

করোনা মহামারির সময় খালেদা জিয়ার দণ্ড মওকুফ করে বাসায় থাকার নির্দেশ দেওয়া হয়। খালেদা জিয়া বর্তমানে গুলশানের বাসায় রয়েছেন। তবে তিনি রাজনীতি থেকে দূরে আছেন।

কিউটিভি/অনিমা/০৯ মার্চ ২০২৩,/বিকাল ৩:১২

▎সর্বশেষ

ad