ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

যে কারণে অস্তিত্ব সংকটে ভুগছে জাপান, উদ্বিগ্ন প্রশাসন

uploader3 | আপডেট: ০৯ মার্চ ২০২৩ - ০১:১৬:২০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ব্যাপক প্রচেষ্টা সত্ত্বেও অস্তিত্ব সংকটের আশঙ্কায় পড়েছে পূর্ব এশিয়ার দ্বীপ রাষ্ট্র জাপান। এই আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাসাকা মোরি। কিন্তু ঠিক কি কারণে? আসলে জাপান প্রবল জনসংখ্যা সংকটে ভুগছে। রেকর্ড পরিমাণে কমতে শুরু করেছে জন্মহার। নতুন শিশুর জন্ম নেওয়া না বাড়লে ভবিষ্যতে হয়তো জাপানিদের অস্তিত্ব থাকবে না বলে শঙ্কা প্রকাশ করেন মোরি।

গত ২৮ ফেব্রুয়ারি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, ২০২২ সালে ৭ লাখ ৯৯ হাজার ৭২৮ জন শিশুর জন্ম হয়েছে, যা ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন।

এ বিষয়টি নিয়ে সম্প্রতি ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে মাসাকা মোরি বলেন, জাপানের নাগরিকরা দারুণ সব নাগরিক সুবিধা ভোগ করেন। তারপরেও জনসংখ্যা কমছেই। যে হারে মানুষ বার্ধক্যের দিকে এগোচ্ছে সে হারে মানুষের জন্ম হচ্ছে না। যে কারণেই এই উদ্বেগ।

মোরির দাবি, এই হারে জনসংখ্যা হ্রাস চলতে থাকলে গোটা দেশের মানুষের অস্তিত্ব নিশ্চিহ্ন হয়ে যাবে বিশ্ব থেকে। যারা বৃদ্ধ হচ্ছেন তাদের দেখাশোনা করার মত লোকও থাকবে না।

তবে শুধু জাপান নয় জনসংখ্যা সংকট তৈরি হয়েছে, দক্ষিণ কোরিয়া, আমেরিকা, ইতালিতেও। সেখানেও শিশুদের জন্মের হার নেহাতই কম। তাতে জনসংখ্যা সংকট তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে সেই দেশের সেই প্রজাতির মানুষের অস্তিত্ব সংকটও দেখা দেবে। সূত্র: ব্লুমবার্গজাপান টাইমস

কিউটিভি/অনিমা/০৯ মার্চ ২০২৩,/দুপুর ১:১৬

▎সর্বশেষ

ad