ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

টি-টোয়েন্টি সিরিজ: প্রথমবার ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

uploader3 | আপডেট: ০৯ মার্চ ২০২৩ - ১১:৪২:৪৩ এএম

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নামছে বাংলাদেশ ও বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এর আগে কখনোই দুই দল দ্বিপক্ষীয় কোনো টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়নি। 

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ বৃহস্পতিবার মুখোমুখি হবে দুই দল। সুতরাং জয় দিয়েই এই পথ চলা শুরু করতে আশাবাদী উভয় দলই। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ৩টায় খেলা শুরু হবে।

এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও বাংলাদেশের বিপক্ষে খেলেছে ইংলিশরা। ঘরের মাঠে অপরাজেয় থাকার রেকর্ড ভেঙে বাংলাদেশকে সিরিজ হারিয়েছে তারা। ফলে বেশ আত্মবিশ্বাসী হয়ে আছে থ্রি লায়ন্সরা।

এর আগে দ্বিপক্ষীয় কোনো সিরিজে মুখোমুখি না হলেও বছর দুয়েক আগে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল টাইগাররা। এখন পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে সেই প্রথম ও সেই শেষবার খেলেছিল বাংলাদেশ। যদিও ম্যাচটা ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে যায় মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দল।

দুই দলই ২০ ওভারের ক্রিকেট খেলবে লম্বা বিরতির পর। অস্ট্রেলিয়া বিশ্বকাপ পরবর্তী এটাই টাইগার ও থ্রি লায়নদের প্রথম এসাইনমেন্ট। এ এসাইনমেন্ট দিয়েই আগামী বিশ্বকাপের পরিকল্পনা শুরু করতে চান টাইগার হেডকোচ চান্ডিকা হাথুরুসিংহে।

সিরিজ নিয়ে বাংলাদেশের এ কোচ বলেন, ‘এই টি-টোয়েন্টি সিরিজ থেকে আমাদের ২০২৪ বিশ্বকাপের যাত্রা শুরু। এখনও অনেক কিছু করা বাকি আছে। এর আগের বার বিশ্বকাপ হয়েছিল অস্ট্রেলিয়ায়। আর পরের বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। আর ওয়েস্ট ইন্ডিজে আমাদের খেলার অভিজ্ঞতা আছে। সবকিছু মাথায় রেখে দল সাজাতে চাই।’

অন্যদিকে ইংল্যান্ড ক্রিকেটার ক্রিস ওকস বলেন, ‘আমরা বিশ্বচ্যাম্পিয়ন হলেও এখানকার কন্ডিশন অনেক ভিন্ন। নিজেদের মাঠে বাংলাদেশ অনেক শক্তিশালী। তাই এই সিরিজ আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে। বিশ্বকাপের পর আমরা আর কোন টি-টোয়েন্টি ম্যাচ খেলিনি। বাংলাদেশ দলে অনেক নতুন খেলোয়াড় এসেছে, যারা বিপিএলে ভালো করেছে।

কিউটিভি/অনিমা/০৯ মার্চ ২০২৩,/সকাল ১১:৪২

▎সর্বশেষ

ad