ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

গুলিস্তানে বিস্ফোরণ: বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরো ১ জনের মৃত্যু

uploader3 | আপডেট: ০৯ মার্চ ২০২৩ - ১০:৪৪:৩৪ এএম

ডেস্ক নিউজ : রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন মো. মুসা (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ জনে।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) তার মৃত্যু হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মুসার শরীরে ৯৮ শতাংশ দগ্ধ ছিল। তার শ্বাসনালি দগ্ধ ছিল।

এর আগে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন গণমাধ্যমকে জানান, চিকিৎসাধীন দুজনকে লাইফসাপোর্টে রাখা হয়েছে। বিস্ফোরণে আহত ১০  রোগী বর্তমানে হাসপাতালটিতে ভর্তি রয়েছে। 

বুধবার দুপুরে ১০ জনের কেউ-ই শঙ্কামুক্ত নয় জানিয়ে ডা. সামন্ত লাল সেন বলেন, দুর্ঘটনায় আমাদের এখানে ১১ জন রোগী ছিল, তার মধ্যে একজনকে ঢাকা মেডিকেলে ট্রান্সফার করা হয়েছে।

মঙ্গলবার বিকাল পৌনে ৫টার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের পাশে সাততলা ওই ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করে।

ফায়ার সার্ভিসের তথ্যমতে, ভবনের নিচতলায় স্যানিটারির দোকান ছিল। নিচতলায় বিস্ফোরণ ঘটে ওপরের কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে এখনো উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট।

কিউটিভি/অনিমা/০৯ মার্চ ২০২৩,/সকাল ১০:৪৪

▎সর্বশেষ

ad