ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

নারী দিবসে যুদ্ধরত নারীদের নিয়ে যা বললেন পুতিন-জেলেনস্কি

uploader3 | আপডেট: ০৯ মার্চ ২০২৩ - ১০:২৭:০৪ এএম

আন্তর্জাতিক ডেস্ক : চলমান যুদ্ধের মধ্যে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বিবৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। উভয়ই সরাসরি যুদ্ধে নিয়োজিত নারীদের সম্বোধন করেছেন।

পুতিন বলেন, তিনি রাশিয়ার সেসব নারীকে সম্মান জানাতে চান, যারা ‘মাতৃভূমি রক্ষার মতো সর্বোচ্চ লক্ষ্য বেছে নিয়েছে।’

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ইউক্রেনের জন্য লড়াই করা এবং দেশের জন্য জীবন দেওয়া নারীদের প্রতি আজ কৃতজ্ঞতা প্রকাশ করা গুরুত্বপূর্ণ। জেলেনস্কি তার জীবনের নারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, যার মধ্যে রয়েছে তার স্ত্রী, মা এবং যারা তার সঙ্গে কাজ করছেন। কর্মক্ষেত্রে তিনি লিঙ্গসমতার গুরুত্বের ওপরও জোর দেন। 

জেলেনস্কি বলেন, সহকর্মী হিসেবে নারী-পুরুষের মর্যাদা সমান হওয়া খুবই গুরুত্বপূর্ণ। সূত্র: সিএনএন

কিউটিভি/অনিমা/০৯ মার্চ ২০২৩,/সকাল ১০:২৬

▎সর্বশেষ

ad