ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

ডেঙ্গুতে আরও ৮ জন হাসপাতালে ভর্তি

Ayesha Siddika | আপডেট: ০৬ মার্চ ২০২৩ - ০৮:১১:৫৩ পিএম

ডেস্ক নিউজ : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও আটজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে পাঁচজন ঢাকার মধ্যে এবং তিনজন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশে ৩০ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৫ জন এবং ঢাকার বাইরে ১৫ জন ভর্তি রয়েছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৭৬৬ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকায় ৩৬৬ জন এবং ঢাকার বাইরে ৪০০ জন রয়েছেন। একইসময়ে দেশে মোট ছাড়প্রাপ্ত রোগী ৭২৭ জন। এরমধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৩৪৫ জন এবং ঢাকার বাইরে ৩৮২ জন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট নয় জনের মৃত্যু হয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/০৬ মার্চ ২০২৩,/রাত ৮:০৮

▎সর্বশেষ

ad