ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

৩ ঘণ্টা পর ওসমানী বিমানবন্দরে বিমান উঠানামা স্বাভাবিক

uploader3 | আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০২৩ - ০৮:০৮:২৭ পিএম

ডেস্ক নিউজ : সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ ঘণ্টা পর বিমান উঠানামা স্বাভাবিক হয়েছে।

এর আগে শুক্রবার দুপুর ১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৬০২ ফ্লাইটের একটি চাকা ফেটে যায়। প্রায় ৩ ঘণ্টা পর বিকাল সোয়া ৪টার দিকে স্বাভাবিক হয় বিমান চলাচল।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমেদ জানান, দুপুর দেড়টায় সিলেট থেকে যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার উদ্দেশে উড়াল দেওয়ার কথা ছিল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ বিমানের বিজি ৬০২ নাম্বারের ওই ফ্লাইট ১৪৮ জন যাত্রী নিয়ে রানওয়েতে গেলে উড্ডয়ন করার ১ হাজার মিটারের মধ্যে বিমানের চাকা ফেটে যায়। এতে রানওয়ে ব্লক হয়ে যায়। ব্যাহত হয় বিমান চলাচল। এর পর প্রায় ২ ঘণ্টায় চাকা মেরামত করে বিমানটি ঘুরিয়ে স্টেশনে আনা হয়। এর আগে যাত্রীদের নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়। 

তিনি জানান, বিকাল ৪টার দিকে বিমান চলাচল স্বাভাবিক হয়। বিমানবন্দরে আটকা পড়া বাংলাদেশ বিমানের যুক্তরাজ্য থেকে আসা অপর একটি ফ্লাইট দুর্ঘটনা কবলিত যাত্রীদের নিয়ে বিকাল সোয়া ৪টার দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এরপরই অবতরণ করে দুটি অভ্যন্তরীণ ফ্লাইট। 

তিনি আরও জানান, ইতোমধ্যেই দুর্ঘটনা কবলিত বিমানটিও ত্রুটি সারিয়ে প্রস্তুত রাখা হয়েছে।

কিউটিভি/অনিমা/০৩ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:০৮

▎সর্বশেষ

ad