ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রীমঙ্গলে আনসার ভিডিপি প্রশিক্ষক রঞ্জিতকে বদলীজনিত বিদায়ী সংবর্ধনা

Ayesha Siddika | আপডেট: ৩১ জানুয়ারী ২০২৩ - ০৮:১৩:৫০ পিএম

আমিনুর রশীদ চৌধুরী রুমন শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক রঞ্জিত বিশ্বাসকে বদলীজনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) ২০২৩ ইং সকালে শ্রীমঙ্গল উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ে উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক রঞ্জিত বিশ্বাসকে বদলীজনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। উক্ত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো: শরীফ উদ্দিন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ভিডিপির মহিলা প্রশিক্ষক রুনা চৌধুরী। এছাড়াও সংবর্ধনা সভায় শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন ইউনিয়নের দলনেতা দলনেত্রী ও বিভিন্ন ক্যাম্পের কমান্ডার ও সহকারী কমান্ডার বৃন্দ সংবর্ধনা উপস্থিত ছিলেন। এসময় বদলীকৃত রঞ্জিত বিশ্বাস তার উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করায় উপস্থিত সবাইকে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিদায়ী রঞ্জিত বিশ্বাস তার নতুন কর্মস্থলে সফলতার সাথে দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন। এসময় তাকে ফুল দিয়ে বিদায়ী সংবর্ধনা জানানো হয়।

 

 

কিউটিভি/আয়শা/৩১ জানুয়ারী ২০২৩/রাত ৮:০৫

▎সর্বশেষ

ad