ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

বৃহত্তর বালুচর শান্তি শৃঙ্খলা ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

Ayesha Siddika | আপডেট: ১৯ জানুয়ারী ২০২৩ - ০৫:২৫:২০ পিএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বৃহত্তর বালুচর শান্তি শৃঙ্খলা ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ও সংগঠনের প্রতিষ্ঠাতা মরহুম শেখ মনির উদ্দিনের পরিবারের সহযোগীতায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার নগরীর বালুচর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ৫শতাধিক মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি এডভোকেট মুহিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ সিরাজ উদ্দিন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আসাদ জামান, সাংগঠনিক সম্পাদক ফয়জুর রহমান ফয়েজ, যুগ্ম সম্পাদক মাসুমুর রহমান মাসুম, উপদেষ্টা সিরাজুল ইসলাম, ফজলুল হক চৌধুরী, আবু মোহাম্মদ, মো. হেলু মিয়া, আল ইসলা’র সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, ৩৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও সিলেট প্রেস ক্লাবের সদস্য, সাংবাদিক বদরুর রহমান বাবর, নির্মাণ শ্রমিক ফেডারেশন সিলেট জেলার সভাপতি আব্দুর রহিম, মো. লালা, নুনু মিয়া, আজিজ চৌধুরী, আ. সালাম, সৈয়দ আবেদ, জাহাঙ্গীর, মোখলেছ প্রমুখ।

 

কিউটিভি/আয়শা/১৯ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:২৩

▎সর্বশেষ

ad