ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

বিএনপি অসুস্থ হয়ে গেছে, তাদের হাসপাতালে যেতে হবে : ওবায়দুল কাদের

Ayesha Siddika | আপডেট: ১৬ জানুয়ারী ২০২৩ - ০৩:৫৬:৫৩ পিএম

ডেস্ক নিউজ : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অসুস্থ রাজনীতি করে অসুস্থ হলে বিএনপিকে হাসপাতালে যেতে হবে। তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হবে।সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশে বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, এতোই যদি সক্ষমতা তাহলে নির্বাচনে আসুন। আমরা রেডি আছি। ষড়যন্ত্র করে লাভ হবে না। ঠান্ডা মাথায় আসুন, বিশ্বাসযোগ্য নির্বাচন হবে।

তিনি বলেন, আমরা রাজপথে আছি, রাজপথে  ছিলাম এবং থাকবো। সরকার হটাতে গিয়ে বিএনপি নিজেরাই পড়ল গরুর হাটে। বিএনপি অসুস্থ হয়ে গেছে তাই তাদের হাসপাতালে যেতে হবে। ফখরুল আব্বাসরা দলকেই অসুস্থ করে দিয়েছে। বিএনপির এখন চিকিৎসা করা দরকার। সমাবেশে তিনি ঘোষণা করেন, আগামী ২৬ জানুয়ারি মেট্রোরেলের এমআরটি লাইন এক এর কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

কিউটিভি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:৫৫

▎সর্বশেষ

ad