ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

চট্টগ্রামে বাড়িতে আগুন, একই পরিবারের ৫ জনের মৃত্যু

uploader3 | আপডেট: ১৩ জানুয়ারী ২০২৩ - ০১:০৩:১৯ পিএম

ডেস্কনিউজঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বসতবাড়িতে আগুন লেগে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাত ২টার দিকে উপজেলার পারুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মহাজন পাড়ার খোকন বসাকের সেমিপাকা বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন খোকন বসাকের বাবা কাঙ্গাল বসাক (৬৮), মা ললিতা বসাক (৫৭), স্ত্রী রাখি দে (৩৩), ছেলে সৌরভ বসাক (১২) ও মেয়ে শায়ন্তী বসাক (৬)। এছাড়া খোকন বসাক আহত হয়েছেন। তিনি চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম। তিনি বলেন, রাত ২টার দিকে ওই বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার পর খোকন বসাক বাড়ি থেকে বের হতে পারলেও বাকিরা ভেতরেই পুড়ে মারা যান। আগুন নিয়ন্ত্রণে আসার পর নিহতদের বাড়ির জানালার গ্রিল কেটে বের করা হয়। বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিপুল/১৩.০১.২০২৩/ দুপুর ১২.৫৭

▎সর্বশেষ

ad