ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

প্লাস্টিকের প্লেট-চামচ-গ্লাস নিষিদ্ধ করলো ইংল্যান্ড

Anima Rakhi | আপডেট: ১২ জানুয়ারী ২০২৩ - ১০:২৩:৩৭ এএম

আন্তর্জাতিক ডেস্ক : প্লাস্টিক দূষণ কমাতে এবং পরিবেশের সুরক্ষায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের প্লেট-চামচ-কাঁটাচামচ নিষিদ্ধ করলো ইংল্যান্ড। দেশটিতে বছরে এ ধরনের ৫শ’ ১০ কোটি পণ্যের ব্যবহার হয়। সরকারি পদক্ষেপকে স্বাগত জানালেও পরিবেশকর্মীদের কেউ কেউ বলছেন, নিষেধাজ্ঞা বাস্তবায়নের সুযোগ কম। 

উৎসব, দাওয়াত কিংবা বড় আয়োজনে ব্যবহার ও পরিষ্কার করার ঝামেলা থেকে রেহাই পেতে দিন দিন একবার ব্যবহারযোগ্য প্লেট-চামচ-কাঁটাচামচ জনপ্রিয় হচ্ছে ইংল্যান্ডে।

সরকারি তথ্য অনুসারে, বছরে গড়ে ১শ’ ১০ কোটি এ ধরনের প্লেট এবং ৪শ’ কোটি চামচ-কাঁটাচামচ ব্যবহার করা হয়। মাথাপিছু হিসেবে এক একজন ইংল্যান্ডবাসী ব্যবহার করেন অন্তত ১৮টি প্লেট এবং ৩৭টি চামচ-কাঁটা চামচ।

নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে পরিবেশমন্ত্রী থেরেস কফি বলেছেন, একটি প্লাস্টিকের কাঁটাচামচ পচতে ২শ’ বছর পর্যন্ত সময় লাগতে পারে। তার আশা, এ পদক্ষেপ পরিবেশকে সুরক্ষিত করবে।

এর আগে এসব পণ্যে নিষেধাজ্ঞা দিয়েছিল স্কটল্যান্ড ও ওয়েলস। নতুন ঘোষণায় পুরো যুক্তরাজ্যে নিষিদ্ধ হতে শুধু বাকি থাকলো নর্দান আয়ারল্যান্ড।

ব্যবহৃত এসব প্লাস্টিক সামগ্রীর মাত্র দশভাগ রিসাইকেল করা হয়। বাকি অংশ বর্জ্য হিসেবে পড়ে থাকে। পচনশীল না হওয়ায় মাটির উর্বরাশক্তি কমিয়ে দেওয়াসহ নানাবিধ পরিবেশ দূষণ সৃষ্টি করছে এই প্লাস্টিক বর্জ্য।

কিউটিভি/অনিমা/১২ জানুয়ারী ২০২৩/সকাল ১০:২২

▎সর্বশেষ

ad