ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

হকি তারকার নতুন জীবন শুরু

Ayesha Siddika | আপডেট: ০৮ জানুয়ারী ২০২৩ - ১১:০৩:৪০ পিএম

স্পোর্টস ডেস্ক : নতুন জীবন শুরু করলেন বাংলাদেশ জাতীয় হকি দল ও বাংলাদেশ নৌবাহিনীর তারকা ডিফেন্ডার ফরহাদ আহমেদ শিতুল।সম্প্রতি বিয়ে করেছেন রাজশাহীর এই ছেলে। কনে জান্নাতুল ফেরদৌস সোমা। শনিবার রাজশাহীর একটি কনভেনশন সেন্টারে শিতুল ও সোমার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। শিতুলের স্ত্রী সোমাও রাজশাহীর মেয়ে। সোমা উচ্চমাধ্যমিক পাশ করে এখন অনার্সে ভর্তির অপেক্ষায়। 

নববধূ সোমার বিষয়ে শিতুল বলেন, ‘ছয় মাস আগেই পারিবারিকভাবে দুজনের দেখা-সাক্ষাৎ ও বিয়ের আলোচনা হয়। প্রথমে আমার পরিবারের লোকেরা বিশেষ করে আমার বোন তাকে পছন্দ করেন। আমার বাবারও তাকে পছন্দ হয়। তারপর আমি তাকে দেখতে আসি। এভাবেই পারিবারিক আলোচনা, দুপক্ষের দেখা-সাক্ষাৎ থেকেই সম্পর্কটা বিয়েতে গড়িয়েছে।’

 

 

কিউটিভি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৩/রাত ১১:০০

▎সর্বশেষ

ad