ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

লিওনেল স্কালোনি হলেন বর্ষসেরা কোচ

Ayesha Siddika | আপডেট: ০৮ জানুয়ারী ২০২৩ - ১০:৫৩:০৬ পিএম

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার ঐতিহাসিক জয়ের পর এবার বর্ষসেরা কোচের সম্মাননা পেলেন লিওনেল স্কালোনি। তাকে সম্মানে ভূষিত করেছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের ইতিহাস এবং পরিসংখ্যান বিভাগ (আইএফএফএইচএস)। আর্জেন্টাইন এই কিংবদন্তি এখানে টেক্কা দিয়েছেন ফ্রান্সের দিদিয়ের দেশ্যম ও মরক্কোর ওয়ালিদ রেগরাগুইকে। 

অফিশিয়াল ওয়েবসাইটে আইএফএফএইচএস স্কালোনি সম্পর্কে লিখেছে, ২০২১ সালে কোপা আমেরিকা জয়ের পর স্কালোনির দল জিতেছে ফিনালিসিমা ও বিশ্বকাপ। এদিকে, আর্জেন্টিনার প্রধান কোচ হিসেবে তার চুক্তি বাড়ানোর প্রস্তাব দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। সেই চুক্তিতে সই করবেন বলেও জানিয়েছেন স্কালোনি। আপাতত ২০২৬ সালের ডিসেম্বর মাস পর্যন্ত চুক্তি রয়েছে স্কালোনির। উল্লেখ্য, ২০১৮ সালে অন্তর্বর্তীকালীন হিসেবে আর্জেন্টিনার দায়িত্ব নিয়েছিলেন স্কালোনি। পরে তাকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়। 

আইএফএফএইচএস এর জরিপে সেরা কোচের তালিকা-

১। লিওনেল স্কালোনি- ২৪০ পয়েন্ট

২। দিদিয়ের দেশ্যম- ৪৫ পয়েন্ট

৩। ওয়ালিদ রেগরাগুই- ৩০ পয়েন্ট

৪। জ্লাৎকো দালিচ- ২০ পয়েন্ট

৫। হাজিমে মরিয়াসু- ১৫ পয়েন্ট

৬। লুইস ফন গাল ও গ্রেগ বারহাল্টার- ১০ পয়েন্ট

৭। হার্ভে রেনার্ড, তিতে ও পাওলো বেন্তো- ৫ পয়েন্ট।

 

 

কিউটিভি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৩/রাত ১০:৫০

▎সর্বশেষ

ad