ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

আন্তর্জাতিক মানের ওষুধ গবেষণাগার প্রতিষ্ঠার পরিকল্পনা হয়নি : স্বাস্থ্যমন্ত্রী

Ayesha Siddika | আপডেট: ০৮ জানুয়ারী ২০২৩ - ০৭:৫১:২৯ পিএম

ডেস্ক নিউজ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এখন পর্যন্ত বাংলাদেশে আন্তর্জাতিক মানের কোনো ওষুধ গবেষণাগার প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়নি। আজ রবিবার জাতীয় সংসদে আওয়ামী লীগের সদস্য এম. আব্দুল লতিফের প্রশ্নের উত্তরে এ কথা জানান মন্ত্রী।

আজ সংসদে আব্দুল লতিফ স্বাস্থ্যমন্ত্রীর কাছে জানতে চান, বর্তমানে ইউরোপ ও আমেরিকাসহ বিশ্বের ১৫০টির বেশি দেশে বাংলাদেশের উৎপাদিত ওষুধ রপ্তানি হচ্ছে। এটা সত্য হলে সরকার দেশে আন্তর্জাতিক মানের একটি ওষুধ গবেষণাগার প্রতিষ্ঠা করবে কি না? উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের উৎপাদিত ওষুধ পরীক্ষা ও বিশ্লেষণের জন্য ঢাকাতে এনসিএল (ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরি) এবং চট্টগ্রামে সিডিটিএল (কন্ট্রোল ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি) নামে দুইটি পরীক্ষাগার কার্যকর রয়েছে। ট্র্যাডিশনাল ঔষধের মান নিশ্চিতের জন্য ওষুধ প্রশাসন অধিদপ্তরের ঢাকাস্থ প্রধান কার্যালয়ে ট্র্যাডিশনাল ল্যাবের প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ ও স্থাপনের কার্যক্রম চলমান। অধিকন্তু রাজশাহী এবং বরিশাল বিভাগের আরও দুইটি ওষুধ পরীক্ষাগার স্থাপন প্রক্রিয়াধীন।

তিনি আরও বলেন, এনসিএলের কেমিক্যাল ল্যাবটি আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট- ন্যাশনাল এক্রিডেশন বোর্ড কর্তৃক অনুমোদিত ভ্যাকসিন ল্যাবের ডাব্লিউ এইচও, এমএল-৩ অর্জনের জন্য ওষুধ প্রশাসন অধিদপ্তরের কার্যক্রম চলমান রয়েছে। আশা করা যায় এ বছরের মধ্যে এমএল-৩ অর্জন করা সম্ভব হবে। এখন পর্যন্ত বাংলাদেশে আন্তর্জাতিক মানের কোনো ওষুধ গবেষণাগার প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়নি।

 

 

কিউটিভি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৫০

▎সর্বশেষ

ad