নামাজের পর রাসুল (সা.) যে দোয়া পড়তেন

Ayesha Siddika | আপডেট: ০৮ জানুয়ারী ২০২৩ - ০৭:৩৯:০৪ পিএম

ডেস্ক নিউজ : ফরজ নামাজ শেষ হওয়ার পর রাসুল (সা.) প্রথমে ‘আসতাগফিরুল্লাহ’ পড়তেন। নামাজ আদায়ে যেসব ভুল হয়েছে এসব থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করাই এর উদ্দেশ্য। এরপর রাসুল (সা.) বিভিন্ন দোয়া পড়তেন। তাঁর পঠিত দোয়াগুলোর মধ্যে অন্যতম একটি দোয়া হলো, 

اللَّهُمَّ أَنْتَ السَّلاَمُ، وَمِنْكَ السَّلاَمُ، تَبَارَكْتَ يَا ذَا الْجَلاَلِ وَالْإِكْرَامِ

উচ্চারণ : ‘আল্লাহুম্মা আনতাসালাম, ওয়া মিনকাস সালাম, তাবারকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।’

অর্থ : ‘হে আল্লাহ, আপনি সব অপূর্ণতা থেকে মুক্ত। আপনার কাছে আমরা সব অকল্যাণ থেকে মুক্তি চাই। (দুনিয়া ও আখিরাতে) আপনি (কল্যাণ) বৃদ্ধি করুন, হে সম্মান ও বড়ত্বের অধিকারী।’

 

 

কিউটিভি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৩৫

▎সর্বশেষ

ad