ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

টি-টেন লিগ নিয়ে তদন্তে নামলো আইসিসি

Ayesha Siddika | আপডেট: ০৮ জানুয়ারী ২০২৩ - ০৭:৩৪:৫৬ পিএম

স্পোর্টস ডেস্ক : ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ও টি-টেন লিগ নিয়ে তদন্তে নামল আইসিসি। ২৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত টুর্নামেন্টে দুর্নীতির ৬টি মামলার তদন্ত করছে আইসিসি। মোট ৮টি দল এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল। প্রায় ২ সপ্তাহ ধরে চলা টুর্নামেন্টে ফাইনালসহ ৩৩টি ম্যাচ খেলা হয়। ফাইনালে ডেকান গ্ল্যাডিয়েটরস ৩৭ রানে নিউইয়র্ক স্ট্রাইকার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

লন্ডনের জনপ্রিয় গণমাধ্যম, দুর্নীতি দমন শাখা টুর্নামেন্ট চলাকালীন এক ডজনেরও বেশি দুর্নীতির অভিযোগ পেয়েছিল। ম্যাচ গড়াপেটার কার্যকলাপ নিয়ে তদন্ত শুরু করছে আইসিসি। বলা হয়েছে যে, টুর্নামেন্ট চলাকালীন প্রায় ১৮ মিলিয়ন ডলার বাজি ধরা হয়েছিল। প্রতিটি ম্যাচে প্রায় ১ মিলিয়ন ডলার করে বাজি হয়।

লিগটি সম্পূর্ণভাবে বেটিং কোম্পানিগুলির দ্বারাই স্পনসর করা হয়েছিল এবং এটি দৃঢ় ভাবে দাবি করা হয় যে, ফ্র্যাঞ্চাইজির মালিকেরা দলের বোলিং এবং ব্যাটিং কম্বিনেশনগুলি ঠিক করে দিয়েছিলেন এবং তারকা ক্রিকেটারদের স্বল্প নোটিশে বাদ দেওয়া হয়। এমনও দেখা গেছে, অনেক ব্যাটারই খারাপ শট খেলে উদ্দেশ্যমূলকভাবে তাদের উইকেট ছুড়ে দিয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, খেলোয়াড় এবং দলের মালিকদের মধ্যে কিছু সন্দেহজনক কার্যকলাপের অভিযোগ পেয়েছিল আইসিসি।

 

 

কিউটিভি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৩৪

▎সর্বশেষ

ad