ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

ভারতের প্রথম চলচ্চিত্র হিসেবে রেকর্ড গড়ল অজিতের ‘থুনিভু’

Ayesha Siddika | আপডেট: ০৮ জানুয়ারী ২০২৩ - ০৬:৩৫:৫৪ পিএম

বিনোদন ডেস্ক : আগামী ১১ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে দক্ষিণী সুপারস্টার অজিতের আসন্ন চলচ্চিত্র ‘থুনিভু’। এইচ বিনোথ পরিচালিত এই ছবিটি দক্ষিণের আরেক মহাতারকা বিজয়ের ‘ভারিসু’র সাথে বক্স অফিসে মুক্তি পাবে। দু’টি সিনেমার প্রচারে বেশ জোরেশোরে নেমেছেন নির্মাতারা। এবার প্রচারে নতুন এক রেকর্ড গড়ে ফেললেন অজিত। 

বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তির আর মাত্র চার দিন বাকি রয়েছে। এর মধ্যে সিনেমাটির পোস্টার নিউ ইয়র্কে অবস্থিত আমেরিকান স্টক এক্সচেঞ্জ ন্যাসড্যাকে প্রচার করা হয়েছে। ‘থুনিভু’ ন্যাসডাকে প্রচারিত প্রথম ভারতীয় চলচ্চিত্র হিসেবে রেকর্ড তৈরি করেছে। এর আগে কোনো ভারতীয় চলচ্চিত্র ন্যাসডাকে প্রচার হয়নি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টারটি শেয়ার করে চলচ্চিত্রটির আন্তর্জাতিক পরিবেশক বলেছেন, ‘ন্যাসড্যাকে প্রচারিত প্রথম ভারতীয় চলচ্চিত্র। আগামী ১০ জানুয়ারি মুক্তি পাবে।’

অজিত অভিনীত চলচ্চিত্রটি ঘিরে ভক্তদের অনেক প্রত্যাশা রয়েছে। ৩১ ডিসেম্বর মুক্তি পাওয়া সিনেমার ট্রেলারটি এখন ৫০ মিলিয়নেরও বেশিসংখ্যক দেখা হয়েছে। তামিলনাড়ুতে সিনেমাটির প্রথম দিনের প্রথম শো ১১ জানুয়ারি চেন্নাইয়ে সকাল ১টায় নির্ধারণ করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রে ১০ জানুয়ারি সিনেমাটির প্রিমিয়ার হবে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

 

কিউটিভি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৩৩

▎সর্বশেষ

ad