ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

সালমানের বিরুদ্ধে ফের নির্যাতনের অভিযোগ সোমি আলির

Ayesha Siddika | আপডেট: ০৮ জানুয়ারী ২০২৩ - ০৬:১০:১০ পিএম

বিনোদন ডেস্ক : বছরের শুরুতে বলিউড তারকা সালমান খানের বিরুদ্ধে ফের নির্যাতনের অভিযোগ আনলেন তার সাবেক প্রেমিকা বলিউডের পাকিস্তানি অভিনেত্রী সোমি আলি। প্রেমের ওই সম্পর্ককে ‘বিভীষিকাময়’ হিসেবে বর্ণনা করেছেন তিনি। সাবেক এই অভিনেত্রী বলেন, জীবনের ওই সময়টি একেবারে ভুলে যেতে চান তিনি। খবর এনডিটিভির। এর আগে সালমানকে ‘নারী নির্যাতক’ বলার পাশাপাশি ‘প্রতারক-ধর্ষককামী’ বলে গত বছরের আগস্টে খবরে এসেছিলেন সোমি।

এর পর ডিসেম্বরে সোশ্যাল মিডিয়ায় সোমি জানিয়েছিলেন, সালমানের সঙ্গে তার প্রেম ফিকে হয়ে যাওয়ার সময়ে, এই বলিউড তারকা তার গায়ে সিগারেটের ছ্যাঁকা দিয়েও নির্যাতন করতেন। পাকিস্তানি অভিনেত্রী সোমি আলির বলিউড অভিষেক ঘটেছিল গত শতকের ৯০-এর দশকের শুরুতে। তখনই সালমান খানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। তাদের প্রেম টিকেছিল ১৯৯৯ সাল পর্যন্ত। প্রেমের ওই বছরগুলোকে তার পুরো অস্তিত্বের সবচেয়ে ‘খারাপ’ সময় হিসেবে বর্ণনা দিয়েছেন।

সালমান ও সোমি একটি সিনেমাতে জুটি বেঁধেছিলেন, কিন্তু তা আলোর মুখে দেখেনি। তার পর বলিউডে ঠাঁই করতে না পারা সোমি আলি চলে যান যুক্তরাষ্ট্রে। আর নানা নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে আলোচনার জন্ম দিলেও সালমান খান এখনো রয়েছেন ‘ব্যাচেলর’। সোমির নানা অভিযোগ নিয়ে তিনি কখনো মুখ খোলেননি।

 

 

কিউটিভি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:০৮

▎সর্বশেষ

ad